কালিয়াগঞ্জ - পশ্চিমবঙ্গ - দেশ
কালিয়াগঞ্জের ঘটনা নিন্দনীয় স্বীকার করি । এবং এত যে হিংসা মানুষের ভিতরে , মানুষ তার প্রতিদিনের জীবনে যেই হিংসাকে লালন - পালন করছে বা করতে বাধ্য হচ্ছে , তাকেও ঘৃণা করি । তবে আরেকটা দিক-ও থেকে যায় , ধরুন এই যে প্রশাসনিক ক্ষমতার বিরুদ্ধে মানুষের মাথা উঁচু করা , এবং পরমুহূর্তেই ক্ষমতার স্থানান্তর ( তা যত সামান্যের জন্যেই হোক ) তা কি দাবি রাখে না দৃষ্টান্তের! আর হঠাৎ করে গোবেচারা মানুষগুলো এতটা অতিসক্রিয় হয়ে উঠলোই বা কেন ? এর পিছনে কারণ কী ? দেশের অন্য স্থানেও এমন ঘটনা হামেশাই ঘটছে আমরা কাঁদছি , কাতর হয়ে থাকছি , প্রশ্ন করছি , তবে তাদের মতো তো করতে পারলাম না, এই যে জনক্ষোভের চাগাড় দিয়ে ওঠা তার পিছনে বর্তমান বাংলা তথা দেশের রাজনৈতিক - সামাজিক পরিস্থিতি দায়ী নয় ? এবং তার সঙ্গেই কি দায়ী নয় দুর্বল শাসকের অবস্থান ! এবং মানুষগুলো এ কাজ করতে পারলো কিভাবে ? তাদের বুকের কাছে ক্ষতটাকে খোঁচানো হয়েছে বলে ! টিভিবাক্সের বাইরে তাহলে ঘটনাগুলির ঘাত আরও তীক্ষ্ণ ও তীব্রতর ? যা সুস্থ স্বাভাবিক মানুষকে ক্ষণিকেই বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দীর্ঘদিন থেকে জমতে থাকা ক্ষোভ এই তো , তবে তা কি আমার আপনার মধ...