Posts

Showing posts from August, 2022

‘নৈঃশব্দ্য নাকি কোলাহল ’

  কিছু দিন হলো ইউনিভার্সিটি শেষ হয়েছে , এখন সবটা এই ঘরেই । একটা জীবন যেন শেষ হয়ে গেল , তবে যে এতো দিনের অ্যাকাডেমিক দৌড়ের পরে স্বস্তি পেলাম তেমন নয় , দুদন্ডের বিশ্রামের কথা যেই ভেবেছি তার মধ্যেই হানা দিতে শুরু করেছে পরবর্তী জীবন ও তাকে ঘিরে সহস্র চিন্তাভাবনা । কি হবে , কি করবো এমন সহস্র ভাবনা। হ্যাঁ কিছু পরিকল্পনা রয়েছে তবে তাছাড়াও তো একটা অনিশ্চয়তা ছুঁয়েই যায় , যদি কিছু না হয় , যদি কিছু না করতে পারি ইত্যাদি ইত্যাদি । আর এসবের মধ্যে এই চারটে চার রঙের দেওয়াল ,ও তার বহু বছরের স্মৃতি কেমন কানের পাশে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে ।এই ঘরেই তো  মা ছোটবেলায় গরাস করে করে খাইয়ে দিতো , বাবা কাজ থেকে দুপুরে খেতে ফিরতো , আর আমি খাবার মুখে ঘরময় ঘুরতাম । আর এখন বসে আছি  সেই ঘরেই , আর ভাবছি ভবিষ্যতে সেই খাবারের সংস্থান করবো কিভাবে  , ঘরের জানলা ও তার পাশেই লতিয়ে ওঠা ওই অপরাজিতা গাছ । মায়ের মতো মনে হয় ওটিকে । আমার ছোট্ট মা রান্না ঘরে চা করতে করতে গুনগুন করছে শুনতে পাচ্ছি । বিকেল পড়ে এলো । বাইরে বাগানের দিকে তাকাই আকাশের গুমোট অন্ধকার দেখে মন আর ঘরে টেকে না , মনে হয...