কালিয়াগঞ্জ - পশ্চিমবঙ্গ - দেশ

কালিয়াগঞ্জের ঘটনা নিন্দনীয় স্বীকার করি । এবং এত যে হিংসা মানুষের ভিতরে , মানুষ তার প্রতিদিনের জীবনে যেই হিংসাকে লালন - পালন করছে বা করতে বাধ্য হচ্ছে , তাকেও ঘৃণা করি । তবে আরেকটা দিক-ও থেকে যায় , ধরুন এই যে প্রশাসনিক ক্ষমতার বিরুদ্ধে মানুষের মাথা উঁচু করা , এবং পরমুহূর্তেই ক্ষমতার স্থানান্তর ( তা যত সামান্যের জন্যেই হোক ) তা কি দাবি রাখে না দৃষ্টান্তের! আর হঠাৎ করে গোবেচারা মানুষগুলো এতটা অতিসক্রিয় হয়ে উঠলোই বা কেন ? এর পিছনে কারণ কী ? দেশের অন্য স্থানেও এমন ঘটনা হামেশাই ঘটছে আমরা কাঁদছি , কাতর হয়ে থাকছি , প্রশ্ন করছি , তবে তাদের মতো তো করতে পারলাম না, এই যে জনক্ষোভের চাগাড় দিয়ে ওঠা তার পিছনে বর্তমান বাংলা তথা দেশের রাজনৈতিক - সামাজিক পরিস্থিতি দায়ী নয় ? এবং তার সঙ্গেই কি দায়ী নয় দুর্বল শাসকের অবস্থান ! এবং মানুষগুলো এ কাজ করতে পারলো কিভাবে ? তাদের বুকের কাছে ক্ষতটাকে খোঁচানো হয়েছে বলে ! টিভিবাক্সের বাইরে তাহলে ঘটনাগুলির ঘাত আরও তীক্ষ্ণ ও তীব্রতর ? যা সুস্থ স্বাভাবিক মানুষকে ক্ষণিকেই বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দীর্ঘদিন থেকে জমতে থাকা ক্ষোভ এই তো , তবে তা কি আমার আপনার মধ্যে নেই ? আমাদের সামনে এমন ঘটনা ঘটলে আমরা কি যোগ দিতাম না , পুলিশ পেটানি তো আমারা সকলেই দেখেছি তাও কিন্তু ঠিক এর মতোই , বরং পুলিশ আরও ব্রুটাল , আর যারা তাদের ন্যায় থেকে বঞ্চিত থাকলো তাদের ক্ষত আমরা কতটা বুঝি ? একটু শোক অনুভব করি তারপর যেই কা সেই , যেয়সা কা তেয়সা , হয়তো বুকের কাছে হলে বুঝতাম , বেরিয়ে পরতাম 

হ্যাঁ এই ঘটনার মধ্যদিয়ে একটা ভাবনা এলো , সুস্থ সুন্দর সমাজ , যে সমাজের স্বপ্ন আমরা সকলেই দেখি কম বেশি , তার নির্মাণ এই শাসনে সম্ভব নয় , হ্যাঁ আমরা চেষ্টা করবো না , তা বলছি না , তবে প্রশ্ন উঠে আসে পরিবর্তন কোন শাসনে সম্ভব ? ধরে নিলাম একটা দল এসেছে যে ভালো , তবে তাকে যদি টিকে থাকতে হয় তাহলে তো একি বিজ্ঞাপিত পথেই চলতে হবে ! নয় কি ? তাহালে ? উত্তর কি তবে এই গণ-উত্থানটির মতো নয় ? হয়তো হতে পারে , অন্তত আমার মনে হয় , বাকি ভাবনাটা আপনাদের উপর ছাড়লাম , তবে ওই , বুকের কাছে ক্ষতটা না বাজলে আমারা সাড়া দিই না । আর বাড়ির কর্তা যদি শক্ত না হন তাহলে সে বাড়ি যেমন স্বাভাবিক ছন্দ হারায় ঠিক তেমনি এই দেশটাও হারিয়েছে এবং ভবিষ্যতে আরও হারাবে । কারণ কর্তা হলে হয়তো তিনি তার চরিত্রের পরিবর্তন করতেন , কিন্তু এনারাতো ব্যবসাই , দেশটাকে নিয়ে বাজারে বসেছেন , লাভ করাটাই এনাদের প্রধান লক্ষ্য 

Comments